Breaking News:


শিরোনাম :
বৃষ্টির দাফন দাদাবাড়ী মাদারীপুরে : বিচার নিশ্চিতে কাজ করছে সরকার: পররাষ্ট্র সচিব চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জ্বালানির দামের অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী বৈদেশিক মুদ্রার বিনিময় হার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত গভীর ও দূরদর্শী ৪ অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির আশঙ্কা মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ  নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

  • ০৯:১৬ পিএম, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

।।বিকে ডেস্ক।।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।

বুধবার ৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে খালেদা জিয়াকে দেখতে প্রধান উপদেষ্টা এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।

প্রধান উপদেষ্টা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। পরে তিনি বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করে কিছুটা সময় তাঁর পাশে অবস্থান করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বলেন, প্রধান উপদেষ্টাকে সন্ধ্যা ৭টা ৭ মিনিটে বিএনপি মহাসচিব হাসপাতালের নিচে স্বাগত জানান। পরে প্রধান উপদেষ্টাকে সরাসরি চেয়ারপারসনের কাছে নিয়ে যান অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন এবং অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

সন্ধা ৭টা ৩২ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গাড়িবহর হাসপাতাল ত্যাগ করে।

এর আগের দিন মঙ্গলবার রাতে বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালটিতে গিয়েছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তারা বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech