Breaking News:


শিরোনাম :
বৃষ্টির দাফন দাদাবাড়ী মাদারীপুরে : বিচার নিশ্চিতে কাজ করছে সরকার: পররাষ্ট্র সচিব চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জ্বালানির দামের অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী বৈদেশিক মুদ্রার বিনিময় হার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত গভীর ও দূরদর্শী ৪ অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির আশঙ্কা মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে ইসির অনুরোধ

  • ১০:০৭ পিএম, শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আসন্ন ত্রযোদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

শুক্রবার ৫ ডিসেম্বর সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে এই অনুরোধ জানান তিনি।

আখতার আহমেদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে জনগণ ও গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, এখন পর্যন্ত তফসিল ঘোষণা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেউ যদি তারিখ জানিয়ে দিচ্ছে, তা নিজের অনুমান বা দায়বদ্ধতায় বলা হচ্ছে।

এর আগে, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল হতে পারে। কেউ কেউ আবার ফেব্রুয়ারিতে ভোটের তারিখও প্রকাশ করছেন।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশার কথা জানান তিনি।

এদিকে, তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য আগামী ১০ বা ১১ ডিসেম্বর এই সাক্ষাৎ পেতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎ পেতে চিঠি দিয়েছে ইসি।

রাষ্ট্রপতি ইসির চিঠির জবাবে আগামী ১০ ডিসেম্বর বেলা ১২টায় এই সাক্ষাতের দিনক্ষণ ঠিক করেছেন বলে জানা গেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech