শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস দিলেন মার্কিন দূত ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে – মির্জা ফখরুল কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে ভ্রমণ সতর্কতায় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র ঢাকা ও আশপাশে আকাশ মেঘলা থাকতেপারে,সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু বেড়ে ১৫০০ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান

  • ০৩:২২ পিএম, রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২৪ লাখ টাকার অনুদান দিয়েছে এইচডিএফসি ও সাইনপাওয়ার লিমিটেড।

রবিবার ৭ ডিসেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে এই অনুদানের চেক গ্রহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)।

অনুদান গ্রহণ শেষে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান উপদেষ্টা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এখন পর্যন্ত ২৪৩টি চেক, পে-অর্ডার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে মোট ১০১ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৩০৩ টাকার অনুদান পাওয়া গেছে।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মুস্তাফিজুর রহমান, সেখ ফরিদ আহমেদ, সাইনপাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সু ঝেন এবং হেড অব ফিনান্স লিও ইজি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech