শিরোনাম :
জাতিসংঘের অধিবেশনে প্রশংসিত বাংলাদেশের বিনিয়োগ নীতি র‌্যাবের পরিবর্তে এসআরবি গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপন দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ‘আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে জামায়াত আমিরকে কল করেছিলেন ড. ইউনূস ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী শুভ জন্মাষ্টমীতে সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট রাঙ্গামাটিতে ২৩ হাজার ৬শ’ গাছের চারা বিতরণ

কেন্দ্রীয় ব্যাংকে ই-ডেস্ক সিস্টেম চালু: ডিজিটাল যাত্রার নতুন মাইলফলক

  • ১১:১১ এএম, বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আনুষ্ঠানিকভাবে ই-ডেস্ক সিস্টেম চালুর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল রূপান্তরের যাত্রায় যুক্ত হলো নতুন মাইলফলক।

মঙ্গলবার ৯ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এখন থেকে প্রচলিত কাগজ-ভিত্তিক নোটিংয়ের পরিবর্তে ধাপে ধাপে সব নিষ্পত্তিযোগ্য নোট অনলাইনে সম্পন্ন হবে। এ ব্যবস্থা চালুর ফলে কেন্দ্রীয় ব্যাংক প্রবেশ করলো অনলাইন নোটিং ব্যবস্থার নতুন যুগে।

শুরুতে শুধু প্রধান কার্যালয়ে সিস্টেমটি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে সব পর্যায়ে নিষ্পত্তিযোগ্য নোটিং ই-ডেস্কের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের এইচআরডি-১ এবং আইসিটি ডিপার্টমেন্টের কর্মকর্তারা যৌথভাবে ই-ডেস্ক সিস্টেমটি ডেভেলপ করেছেন। এসময় গভর্নর ড. মনসুর সিস্টেম বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সিদ্ধান্ত অনুযায়ী ১০ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে ডিরেক্টর লেভেল পর্যন্ত নিষ্পত্তিযোগ্য সকল নোটিং ই-ডেস্কের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরবর্তীতে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সকল পর্যায়ের নোটিং সম্পূর্ণরূপে ই-ডেস্ক সিস্টেমের আওতায় আনা হবে।

শুরুতে শুধুমাত্র প্রধান কার্যালয়ে সিস্টেমটি চালু হলেও ধাপে ধাপে বাংলাদেশ ব্যাংকের সব অফিসে এটি সম্প্রসারণ করা হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech