শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস দিলেন মার্কিন দূত ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে – মির্জা ফখরুল কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে ভ্রমণ সতর্কতায় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র ঢাকা ও আশপাশে আকাশ মেঘলা থাকতেপারে,সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু বেড়ে ১৫০০ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

পোস্টাল ভোট: সরকারি চাকরিজীবীদের জন্যে নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত

  • ০৩:৫৩ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোট প্রদানের জন্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণকে ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) এর মাধ্যমে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার ১৪ ডিসেম্বর ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বার্তায় এ কথা বলা হয়েছে।

ইসির বার্তায় বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীগণ, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী, আইনি হেফাজতে থাকা ভোটারগণকে ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) এর মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোট প্রদানের জন্য আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’’ অ্যাপ এ সকাল ৮ টা হতে রাত ৮ টা পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর আওতাধীন সকল সংস্থা/অধিদপ্তর/পরিদপ্তর এ কর্মরত কর্মকর্তা/কর্মচারী আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোটদানের লক্ষ্যে উদ্বুদ্ধ করতে হবে। iBAS++ সিস্টেম ব্যবহার করে সরকারি কর্মকর্তা/কর্মচারী শনাক্ত করা হবে। রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত iBAS++ সিস্টেম বন্ধ থাকে তাই এ সময় ব্যতীত অন্য সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ নিবন্ধন করবেন।

এদিকে আজ রবিবার দুপুর ১২ টা পর্যন্ত ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) এর মাধ্যমে ১১ হাজার ১৯৮ জন পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech