শিরোনাম :
সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী নিম্নচাপে রূপ নিয়েছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ডিজে পার্টির ঘটনায় সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী এইচএসসির ফল প্রকাশ: পাসের হার ৫২.১২ শতাংশ দেশে পৌঁছেছে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রিয়াদ-দাম্মাম এর ১৫৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২২ হাজার ৭২১ যাত্রী

মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

  • ০৯:৪৫ পিএম, বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
ছৈবি: বাসস

।।বিকে ডেস্ক।।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার ১৯ ফেব্রুয়ারী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন তিনি।

এ সময় তথ্য, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুহাম্মদ মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়া একই সময়ে সপ্তম জাতীয় কমডেকা ২০২৫ উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মুহাম্মদ এহছানুল হক, কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech