শিরোনাম :
দেশে পৌঁছেছে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রিয়াদ-দাম্মাম এর ১৫৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২২ হাজার ৭২১ যাত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চ শুরু হরমুজে ট্যাংকার জাহাজে হামলা, ২৫ ক্রুকে উদ্ধার করল ওমান তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ আফগানিস্তানের সীমান্ত এলাকায় পাকিস্তানের হামলা

দেশে পৌঁছেছে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ

  • ১০:৫৩ এএম, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় আগুনে নিহত সাত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। নিহতদের মধ্যে পাঁচজনের বাড়ি নওগাঁয় এবং বাকি দুজনের বাড়ি নাটোর জেলায়।

শনিবার ৩১ অক্টোবর সকাল ৮টা ২১ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো এসে পৌঁছায়।

নিহতদের মধ্যে রয়েছেন- নওগাঁ জেলার সদর উপজেলার পার নওগাঁ গ্রামের শাহিন; আত্রাই উপজেলার দুবাই গ্রামের হাসিবুল হাসান, মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার এবং সাহানগর গ্রামের সাগর আলী।

এ ছাড়া নাটোরের লালপুর উপজেলার দীঘিরপাড়া গ্রামের মোহাম্মদ শামীম ও খাজুরা গ্রামের শরিফ হোসেন রয়েছেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের মানফুহা এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে মোট ১৬ বাংলাদেশি কর্মী নিহত হন। তাদের মধ্যে ৯ জনের মরদেহ গত ২৭ আগস্ট দেশে পাঠানো হয়েছিল।আর পরিচয় নিশ্চিত না হওয়ায় বাকি সাতজনের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এবার তাদের মরদেহ দেশে ফেরত আনা হলো।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বী জানান, গত ১০ অক্টোবর থেকে রিয়াদ থেকে সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় মরদেহগুলো সড়কপথে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকেই বিমানে করে মরদেহগুলো ঢাকায় আনা হয়েছে। সূত্র-বিডি জার্নাল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech