শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস দিলেন মার্কিন দূত ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে – মির্জা ফখরুল কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে ভ্রমণ সতর্কতায় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র ঢাকা ও আশপাশে আকাশ মেঘলা থাকতেপারে,সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু বেড়ে ১৫০০ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে

  • ০৮:০১ পিএম, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং বিদেশি গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পর্যবেক্ষণ করতে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং বিদেশি গণমাধ্যমকে ২০২৬ সালের ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে বলেছে ইসি।

বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রন্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং নির্বাচন প্রক্রিয়ার সকল কার্যক্রম পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

এই প্রেক্ষাপটে, আমরা আশা করি বিশ্বজুড়ে নির্বাচন পর্যবেক্ষক এবং গণমাধ্যম তাদের সুবিধামত আমাদের স্থানীয় পর্যবেক্ষকদের সঙ্গে আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

সে অনুযায়ী আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক বা পর্যবেক্ষক সংস্থা এবং বিদেশী গণমাধ্যমকে আসন্ন গণভোট এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে এবং আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং বিদেশী গণমাধ্যম নীতিমালা ২০২৫- এর ২.৩, ২.৪, ২.৫, ২.৬ এবং ৩.১ অনুচ্ছেদের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে আবেদন করতে ১৭ জানুয়ারি ২০২৬- এর মধ্যে আমন্ত্রণ জানানো হয়।

আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং বিদেশী গণমাধ্যম নীতিমালা ২০২৫ ও আবেদন ফরম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।

যেকোনো জিজ্ঞাসার জন্য ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। সেইসঙ্গে ইমেইল (dirpr@ecs.gov.bd) অথবা হোয়াটস অ্যাপ নাম্বারে (+৮৮০১৭১৫২৯৫০৪৬) এর মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech