শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ‘সামাজিক প্রতিরোধ’ করতে সতর্কতার জন্য অস্ত্র দেখিয়েছি: ইশরাক কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯ অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ- ১০ জন নিহতের ঘটনায় তানভীরকে প্রধান আসামি করে মামলা ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, আসছে অনলাইন পোর্টাল লালনের মানবতাবাদী দর্শন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রেরণা জোগাবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া শুষ্ক থাকবে শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি

শান্তিনগরে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, নারী পথচারী আহত

  • ০৮:৪০ পিএম, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর শান্তিনগর-মৌচাক এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বোমার আঘাতে এক পথচারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর বিকেল সোয়া ৪টার দিকে শান্তিনগর ক্রসিংয়ের পূর্ব সিগন্যাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

ডিএমপির ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান, মৌচাক ও শান্তিনগরের মাঝামাঝি এলাকায় ফ্লাইওভার থেকে কমপক্ষে ৩টি বোমা ছোড়া হয়েছে। এতে ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

শান্তিনগর মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট নুরুল সামাদ বাপ্পি বলেন, শান্তিনগর, মগবাজার ও মৌচাক মোড় এলাকায় ফ্লাইওভার থেকে পর পর তিনটি ককটেল নিক্ষেপ করা হয়।

এরমধ্যে শান্তিনগর মোড়ের পূর্ব পাশের ফুটপাতে একটি ককটেল পড়ে এক নারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহাত খান বলেন, দুটি বোমা বিস্ফোরিত হয়েছে। একটি রমনা থানার আওতাধীন এবং অন্যটি শাহজাহানপুর থানার আওতাধীন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech