শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ‘সামাজিক প্রতিরোধ’ করতে সতর্কতার জন্য অস্ত্র দেখিয়েছি: ইশরাক কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯ অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ- ১০ জন নিহতের ঘটনায় তানভীরকে প্রধান আসামি করে মামলা ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, আসছে অনলাইন পোর্টাল লালনের মানবতাবাদী দর্শন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রেরণা জোগাবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া শুষ্ক থাকবে শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি

ঢাকায় বাড়ছে শীত: তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

  • ১০:২৫ এএম, বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
ছবি: বিকে

আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমে গেলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এতে করে আগের তুলনায় আজ দিনেও ঠান্ডা কিছুটা বেশি অনুভূত হতে পারে। এ ছাড়া আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বুধবার ২৪ ডিসেম্বর সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

আজ সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে। সেইসঙ্গে ভোর থেকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও দেখা গেছে বিভিন্ন এলাকায়। এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।

পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল (মঙ্গলবার) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৯ মিনিটে।

অন্যদিকে, গতকাল (মঙ্গলবার) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়ার প্রায় শুষ্কই থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে দিন-রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech