শিরোনাম :
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক টানা বৃষ্টি আর ওপারের পাহাড়ি ঢলে বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, আজ থেকেই কার্যকর এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাইতিকে ৩-০তে উড়িয়ে দারুণ জয়ে গ্রুপ শীর্ষে ব্রাজিল দেশের ৯ অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত করলেন তারেক রহমান

  • ০৮:৩২ পিএম, শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
পিলখানা ট্রাজেডির শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ।

শনিবার ২৭ ডিসেম্বর দুপুরে তিনি রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে যান।

বিডিআর বিদ্রোহে নিহত সেনা অফিসারদের সম্মান জানিয়ে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। এরপর দোয়া পাঠ ও মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন— সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারনসখালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’ ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা ও অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর পরিচালক ডাঃ শাহ্ মুহাম্মদ আমান উল্লাহ।

উল্লেখ্য, ২০০৯ সালে ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় শহীদ হন ৫৭ জন সেনা কর্মকর্তা। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন বীর সেনাকে হারায় বাংলাদেশ।

এর আগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বনানী কবরস্থানে তাঁর আদরের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো ও শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech