শিরোনাম :
দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ: এর সাথে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ‘আইনগত ব্যবস্থা’: তথ্য উপদেষ্টা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির যথাযোগ্য মর্যাদায় বুধবার পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন আগামীকাল বেনাপোল দিয়ে এলো কাঁচা মরিচের প্রথম চালান : ১ দিনে কাঁচামরিচের দাম কমলো ১০০ টাকা জাতির ঘাড়ে দুর্নীতির সিন্ডিকেট চেপে বসেছে : গোলাম পরওয়ার রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭

সবাইকে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান মাদুরোর ছেলের

  • ১১:১৪ এএম, মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ভেনেজুয়েলার জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন নিকোলাস মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা।

মার্কিন বাহিনী কর্তৃক তার বাবার ক্ষমতাচ্যুত হওয়ার এবং নিউ ইয়র্ক কারাগারে স্থানান্তরের পর নিকোলাস মাদুরোর কংগ্রেসম্যান পুত্র রবিবার (স্থানীয় সময়ে) ভেনেজুয়েলার জনগণকে এ আহ্বান জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

৩৫ বছর বয়সী নিকোলাস মাদুরো গুয়েরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক অডিও বার্তায় ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি শিগগিরই আমাদের রাস্তায় দেখতে পাবেন, আপনি আমাদের জনগণের পাশে দেখতে পাবেন, আপনি আমাদের মর্যাদার পতাকা ওড়াতে দেখবেন।

তার সহকারীরা এএফপিকে ওই রেকর্ডিংয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

গুয়েরা বলেন, তারা আমাদের দুর্বল করতে চায়, কিন্তু আমরা দুর্বলতা দেখাব না। গুয়েরার বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষ ‘মাদক সন্ত্রাসবাদের’ অভিযোগ এনেছে।

উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। মাদুরোর ঘনিষ্ঠ বৃত্তের কেউ বিশ্বাসঘাতকতা করে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে বলে জল্পনা রয়েছে। এই জল্পনাকে সমর্থন করে গুয়েরা বলেন, ‘ইতিহাস বলবে কারা বিশ্বাসঘাতক ছিল, ইতিহাস তা প্রকাশ করবে।’

সামাজিক মাধ্যমে তিনি জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার সাবেক ক্যারিশম্যাটিক নেতা হুগো শ্যাভেজের প্রতিষ্ঠিত সাম্রাজ্যবাদবিরোধী সমাজতান্ত্রিক আন্দোলন টিকে থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech