শিরোনাম :
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন দেশে আসছে ডিজিটাল ব্যাংক, মিলবে যেসব সুবিধা বাংলাদেশের বোয়িং কেনা নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্প, দিলেন বিশেষ বার্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান টাঙ্গাইলে সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী বরখাস্ত শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা চলছে : রিজভী বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহু বক্তব্য দিতে দাঁড়াতেই খালি হয়ে গেলো অধিবেশন কক্ষ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঢাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

হাতকরা লাগিয়ে পা খুঁড়িয়ে চলা মাদুরোকে টেনে হিঁচড়ে নেওয়া হল আদালতে: নির্দোষ দাবি মাদুরোর

  • ১২:১৯ পিএম, মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
ছবি: এক্স ডট কম

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
নিকোলা মাদুরো যুক্তরাষ্ট্রের আদালতে মাদক-সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বিচারককে বলেন, আমি আমার দেশের প্রেসিডেন্ট। আমাকে ধরে নিয়ে আসা হয়েছে।

সোমবার ৫ জানুয়ারি (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের একটি আদালতে তাকে হাজির করা হয়।

এর আগে গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্র এবং পরে তাদের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয় বলে জানানো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, আদালতে হাজির হয়ে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও মাদক সংক্রান্ত অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেন।

শুনানিকালে বিচারক অ্যালভিন হেলারস্টাইন মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনান এবং তার বক্তব্য জানতে চান। জবাবে মাদুরো বলেন, আমি নির্দোষ। এখানে যে অভিযোগগুলোর কথা বলা হয়েছে, সেগুলোর কোনোটি আমি করিনি।

এদিকে মাদুরোর আইনজীবী জানিয়েছেন, আপাতত তার মক্কেল জামিনে মুক্তির জন্য কোনো আবেদন করছেন না। তবে ভবিষ্যতে এ বিষয়ে আবেদন করা হতে পারে। মার্কিন একাধিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, শুনানি শেষে আদালত মাদুরোর পরবর্তী হাজিরার দিন আগামী ১৭ মার্চ নির্ধারণ করেছেন। বিচারক অ্যালভিন হেলারস্টাইন এ নির্দেশ দেন।

এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রীয় আদালতে নেওয়া হয়েছে। তাকে এরআগে ব্রুকলিনের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টার থেকে হেলিকপ্টারে করে আনা হয়। এরপর তোলা হয় একটি সাঁজোয়া যানে। সেটিতে করেই সশস্ত্রীক আদালতে তোলা হয় তাদের।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে মাদুরোক হেলিকপ্টার থেকে টেনেহিঁচড়ে নামানো হচ্ছে। ওই সময় তার হাতে হাতকরা ছিল। ফলে তিনি হেলিকপ্টার থেকে নামতে পারছিলেন না। ফলে তাকে অনেকটা টেনে নামানো হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech