শিরোনাম :
ডারউইনে তানজিদের প্রথম টেস্ট সেঞ্চুরি: বড় লিডের পথে বাংলাদেশ চট্টগ্রামে অগ্রণী ব্যাংক থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা লুট : দুজনকে গ্রেপ্তার মার্কিন রণতরীতে গুলিতে ৭ জন নিহত, আত্মহত্যার চেষ্টায় সাগরে ঝাপ: নতুন রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতায় সব বিধিমালা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশের ১০টি অঞ্চলে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে রয়েছে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা টেক্সাসে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ মার্কিন সেনা তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি- শীতের আমেজ দিনভরই অব্যাহত থাকতে পারে

  • ০৯:৪২ এএম, শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, হালকা থেকে মাঝারি কুয়াশা ও বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে রাজধানীতে শীতের অনুভূতি আগের মতো রয়েছে। একই সঙ্গে, বাতাসে আর্দ্রতা বেশি হওয়ার ফলে শীতের আমেজ দিনভরই অব্যাহত থাকতে পারে।

ঢাকায় আজ সকালে তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

শুক্রবার ৯ জানুয়ারি রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে, দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে।

অন্যদিকে, গতকাল রাতে সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech