Breaking News:


শিরোনাম :
তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি : জ্বালানি মন্ত্রী সোমবার থেকে সারাদেশে হামের টিকা পাবে শিশুরা ১৯তম শিক্ষক নিবন্ধনের শূন্যপদের তালিকা প্রকাশ: বিজ্ঞপ্তি এ মাসেই খুলনায় ৬টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে হামের টিকা দেয়া হবে জ্বালানির দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ : জামায়াত আমির যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায়, অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি জ্বালানি তেলের দাম বাড়লো: অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন ঢাকায় গরমের দাপট অব্যাহত থাকতে পারে : বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭.৭ ডিগ্রি

  • ১১:০৬ এএম, রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আজও মাঝারি শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড় সহ ৯ জেলায়। গতকাল শনিবার এর সংখ্যা ছিল ১৯। তবে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামীকাল সোমবার থেকে তাপমাত্রা আবার একটু করে কমতে পারে। বাড়তে পারে শৈত্যপ্রবাহের এলাকা।

রবিবার ১১ জানুয়ারি ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। টানা চার দিন ধরে এই জনপদে থাকছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

ফলে পঞ্চগড়ে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে জেলার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক দিন ধরে টানা শীত ও কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শিশু ও বয়স্করা।

এর আগে শনিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং শুক্রবার ৯ জানুয়ারি সকালে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

গত কয়েক দিন ধরে সকালবেলা সূর্যের দেখা মিলছে না। দুপুরে সূর্যের দেখা মিললেও কাঙ্ক্ষিত উষ্ণতা পাওয়া যাচ্ছে না। রবিবার ভোর থেকেই পঞ্চগড়ের গ্রাম ও শহরের সড়ক-মহাসড়ক ঘন কুয়াশায় ঢেকে যায়। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক চালককে ধীরগতিতে যানবাহন চালাতে দেখা গেছে।

অন্যদিকে গতকালের চেয়ে আজ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা খানিকাটা বেড়েছে এবং সেই সঙ্গে কমেছে শৈত্যপ্রবাহের এলাকা। আজ সকাল সাড়ে ৯টার দিকে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

গত শুক্রবার দেশের ২০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। গত বৃহস্পতিবার দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়ায়, ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech