শিরোনাম :
৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা বিজিবির কঠোর প্রতিরোধের মূখে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে রাতের আঁধারে সরিয়ে নিল বিএসএফ নয়াদিল্লিতে শুরু হচ্ছে ৫৭তম সীমান্ত সম্মেলন : পুশইন ইস্যুতে কঠোর বার্তা দেবে বিজিবি সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক হলেন তামিম ইকবাল তোফায়েল ও মোশাররফসহ মন্ত্রী-এমপি ও জাতীয় ব্যাক্তিত্বদের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহিত বৈরুতে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন : ইরানের কঠোর জবাব, পাল্টা-পাল্টি মিসাইল হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য আবাসন ঋণে নতুন উদ্যোগ, সুবিধা পাবেন ফ্ল্যাট ক্রেতারা শিশু রামিসা হত্যার দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

হাতিয়ায় ফেরি উদ্বোধন ঘিরে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

  • ০৮:৩৩ পিএম, শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় নলছিরা ফেরি ঘাট এলাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান।

এনসিপি ও বিএনপি উভয়পক্ষই একে অপরকে হামলার জন্য দায়ী করছে। সংঘর্ষের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি উদ্বোধন উপলক্ষে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা নলচিরা ঘাটে জড়ো হন। এ সময় পাল্টাপাল্টি স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। আহতদের কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে হাতিয়ার নলচিরা ঘাট ও বয়ারচর চেয়ারম্যান ঘাট এলাকায় গত কয়েকদিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এ ফেরি সার্ভিস চালু হলে প্রায় সাত লাখ হাতিয়াবাসীর জন্য এ নৌরুটে দীর্ঘদিনের যাতায়াত সংকট দূর হবে এবং যানবাহন ও মালামাল পরিবহন আরও সহজ হবে বলে জানা গেছে।

নলছিরা ঘাট এলাকার একজন বাসিন্দা বলেন, ফেরি চালুর কৃতিত্ব নেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে কয়েকজন আহত হয়েছেন।

ঘটনার পর এনসিপির পক্ষ থেকে হামলার অভিযোগ তুলে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যদিকে বিএনপি তাদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে ঘটনার জন্য এনসিপিকে দায়ী করেছে।

এ ঘটনার নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীম হাতিয়াতে সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চাচ্ছেন।

অপরদিকে বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেন, কারা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে হাতিয়ার মানুষ সবই জানে।

তিনি অভিযোগ করে বলেন, এনসিপির লোকজনই বিনা কারণে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন, সংঘর্ষের খবর পেয়েছি। তবে আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech