শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

এনসিটি ইজারা বিরোধী আন্দোলন: আরও ৭ জনকে বদলী

  • ০৮:৫৪ পিএম, রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের মধ্যে আরো ৭ কর্মচারীকে বদলি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

রবিবার ১ ফেব্রুয়ারী চট্টগ্রাম বন্দরের ‘চিফ পারসোনাল অফিসারের’ সই করা এক আদেশে তাদের বদলি করা হয়েছে। এনসিটির ইজারার বিরুদ্ধে আন্দোলনে নামায় এ নিয়ে ১১ জনকে বদলি করা হলো।

বদলি হওয়া সাত কর্মচারী হলেন— পরিবহন বিভাগের উচ্চ বহিঃসহকারী মোহাম্মদ শফিউদ্দিন ও রাশিদুল ইসলাম, পরিকল্পনা বিভাগের স্টোনো টাইপিস্ট মো. জহিরুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের এসএস পেইন্টার হুমায়ুন কবির, প্রশাসন বিভাগের উচ্চমান সহকারী শাকিল রায়হান, যান্ত্রিক বিভাগের ইসিএম ড্রাইভার মানিক মিজি এবং প্রকৌশল বিভাগের মেসন মো. শামসু মিয়া।

তাদের চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কেরানিগঞ্জের পানগাঁও আইসিটি ও কমলাপুর আইসিডিতে একই পদে বদলি করা হয়েছে। আদেশে বদলিকৃত কর্মচারীদের সোমবার দিনের প্রথস ভাগে বদলিকৃত জায়গায় যোগদান করতে বলা হয়েছে।

‘জরুরি দাপ্তরিক ও অপারেশনাল কাজে’ বন্দর কর্তৃপক্ষ তাদের বদলি করেছে বলে আদেশে বলা হয়েছে।

এরআগে শনিবারও আন্দোলনকারী চার কর্মচারীকে বন্দর কর্তৃপক্ষ পানগাঁও আইসিটিতে বদলি করে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড‘র কাছে এনসিটি ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার থেকে দুই দিনের কর্মবিরতি শুরু হয়।

রবিবারও সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মবিরতির কারণে বন্দরের অপারেশনাল কার্যক্রম একপ্রকার অচল হয়ে পড়ে। বিকাল ৪টার পর থেকে বন্দরে অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফেরে।

এদিকে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ তাদের কর্মবিরতির কর্মসূচি আরেক দিন বাড়িয়েছে বলে জানিয়েছেন সমন্বয়ক হুমায়ুন কবীর।

তিনি বলেন, এনসিটি নিয়ে আমাদের যে ধারাবাহিক কর্মসূচি চলছে, তা নিয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এনসিটি ইজারা দেওয়ার প্রতিবাদে আমাদের কর্মবিরতি সোমবারও সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech