Breaking News:


শিরোনাম :
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী আগামী ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ দেয়া হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ‘তেল নেই লেখা’ ফিলিং স্টেশনে অভিযানে মিলল ৩২৬৯ লিটার পেট্রোল, ফের জরিমানা ৪৮১ ‘ভুয়া মুক্তিযোদ্ধার’ গেজেট বাতিল চীন সফরে বিএনপি প্রতিনিধি দল ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে আমানতের অর্থ ফেরতের সুস্পষ্ট রূপরেখা ঘোষণার দাবি বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার

নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

  • ০৫:২৮ পিএম, সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস কুমিল্লার নাঙ্গলকোটে লাইনচ্যুত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে হাসানপুর রেলস্টেশন থেকে নাঙ্গলকোট স্টেশন যাওয়ার পথে গোমকোট এলাকায় একটি বগির চাকা লাইনচ্যুত হয়।

নাঙ্গলকোট রেলস্টেশনের মাস্টার জামাল হোসেন জানান, সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। চলার পথে গোমকোট এলাকায় পৌঁছলে হঠাৎ একটি বগির চাকা লাইনচ্যুত হয়। চালক দ্রুত বিষয়টি টের পেয়ে ট্রেন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

তিনি বলেন, ঘটনার পর রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন। লাইনচ্যুত বগি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় সাময়িকভাবে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech