Breaking News:


শিরোনাম :
‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’ আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করলো পাকিস্তান নৌবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: বন্ধ বাল্যবিবাহ, খাবার গেল এতিমখানায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছেন ইরানি প্রতিনিধিদলে নির্লজ্জ দলীয়করণ কার্যত আরেকটা ফ্যাসিবাদ – ডা. শফিকুর রহমান টেকসই, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষনা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের সরকারি খরচে ফিরিয়ে আনা হবে : প্রতিমন্ত্রী

২৪ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

  • ১০:৩৬ এএম, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৩০৩ – রোসলিনের যুদ্ধ সংঘটিত হয়।

১৩৮৬ – নেপলস ও হাঙ্গেরির রাজা তৃতীয় চার্লস বুদায় নিহত হন।

৭৩৯ – কারণালের যুদ্ধ: ইরানের শাসক নাদির শাহর বাহিনী মুঘল সম্রাট মুহাম্মদ শাহর বাহিনীকে পরাজিত করে।

১৮২১ – মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত পর্যায় সংঘটিত হয়।

১৮৪৮ – ফ্রান্সের রাজা লুই ফিলিপের ক্ষমতা ত্যাগ।

১৮৭৩ – কলকাতার আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি চালু হয়।

১৮৯১ – ব্রাজিলে ফেডারেল পদ্ধতির সংবিধান চালু হয়।

১৮৯৫ – কিউবা স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।

১৯১৮ – এস্তোনিয়ার স্বাধীনতা ঘোষণা।

১৯২০ – নাৎসি পার্টি গঠন করা হয়।

১৯৩৮ – যুক্তরাষ্ট্রে প্রথম নাইলনের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

১৯৩৯ – আর্জেন্টিনার বিরুদ্ধে উরুগুয়ে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪৫ – সংসদে একটি ডিক্রি পাঠ করার পর মিশরের প্রধানমন্ত্রী আহমাদ মাহির পাশা নিহত হন।

১৯৪৮ – লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেন।

১৯৪৯ – মিশর ও দখলদার ইসরাইল রোডস দ্বীপে যুদ্ধবিরতি এবং অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে।

১৯৫২ – ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়। কয়েক দিন পরেই এটি পুলিশ ধ্বংস করে দেয়।

১৯৬৩ – জে. আঙ্কারা ঘানার প্রেসিডেন্ট নক্রুমাকে বিতাড়িত করেন।

১৯৬৬ – ঘানায় সামরিক অভ্যুত্থান হয়।

১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় ফিলিপাইন।

১৯৭৫-  জাতির জনক শেখ মুজিবুর রহমান ‘বাকশাল’ প্রতিষ্ঠা করেন।

১৯৯১ – মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনী কুয়েত শহর দখল করে নেয়।

১৯৯৭ – উড়িষ্যায় ধর্মসভায় অগ্নিকাণ্ডে ২০০ মানুষ মৃত্যুবরণ করেন।

২০০৮ – ফিদেল কাস্ত্রো কিউবার রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন। তিনি কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে আরও ৩ বছর বহাল ছিলেন।

জন্ম

৫২৫ – পর্তুগালের বিখ্যাত কবি লুইস ভাজ দু ক’মুনেস।

১১০৩ – জাপানের সম্রাট তোবা।

১৩০৪ – বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা।

১৫০০ – রোমান সম্রাট পঞ্চম চার্লস।

১৫৫৭ – রোমান সম্রাট মাটিয়াস।

১৬১৯ – ফরাসি চিত্রশিল্পী ও তাত্ত্বিক চার্লস লি ব্রুন।

১৭৮৬ – ভিলহেল্ম গ্রিম, জার্মান লেখক।

১৮৩১ – জার্মান জেনারেল, রাজনীতিবিদ ও চ্যান্সেলর লিও ভন কাপরিভি।

১৮৩৭ – রোসালিয়া ডি কাস্ত্রো, স্প্যানিশ কবি।

১৮৪২ – ইতালীয় সাংবাদিক, লেখক ও সুরকার আরিগ বইটো।

১৮৬৭ – স্যার কেদারনাথ দাস, কলকাতার খ্যাতনামা স্ত্রীরোগবিশেষজ্ঞ ও চিকিৎসাশাস্ত্রের শিক্ষক।

১৮৯২ – রুশ লেখক কনস্তানতিন ফেদিন।

১৯২৪ – তালাত মাহমুদ, বিখ্যাত ভারতীয় গজল গায়ক।

১৯২৭ – ফরাসি অভিনেত্রী ইমানুয়েল রিভা।

১৯৩১ – ইংরেজ ক্রিকেটার ও কোচ ডেনিস ব্রায়ান ক্লোজ।

১৯৩১ – তরুণ কুমার চট্টোপাধ্যায়, বাংলার বিশিষ্ট চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা মহানায়ক উত্তম কুমারের অনুজ।

১৯৩৯ – জামাল নজরুল ইসলাম, বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ।

১৯৪০ – ডেনিস ল অবসরপ্রাপ্ত স্কটিশ ফুটবলার।

১৯৪৩ – বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান জনপ্রিয় গায়ক ও গিটারিস্ট জর্জ হ্যারিসন।

১৯৫৫ – স্টিভ জবস, অ্যাপল কম্পিউটারের অন্যতম প্রতিষ্ঠাতা।

১৯৫৬ – জুডিথ বাটলার, মার্কিন দার্শনিক, তাত্ত্বিক ও লেখক।

১৯৬৭ – নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান পদার্থবিজ্ঞানী ব্রায়ন পি. শেমিডিট।

১৯৮১ – মোহাম্মদ সামি, পাকিস্তানি ক্রিকেটার।

১৯৮১ – অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় লেইটন হিউইট।

১৯৮২ – ইমানুয়েল ভিলা, আর্জেন্টাইন ফুটবলার।

মৃত্যু

১৬৬৬ – নিকোলাস লানিয়ার, ইংরেজ সুরকার ও চিত্রশিল্পী।

১৭১৪ – এডমন্ড এন্ড্রুজ, ইংরেজ রাজনীতিবিদ, নিউইয়র্কের চতুর্থ কর্নেল গভর্নর।

১৭৭৭ – পর্তুগালের রাজা প্রথম জোসেফ।

১৮১০ – ইংরেজ পদার্থবিদ স্যার হেনরি ক্যাভেনডিস।

১৮১৫ – রবার্ট ফুলটন, মার্কিন প্রকৌশলী।

১৮৫৬ – নিকোলাই লেবাচেভস্কি, রুশ গণিতবিদ।

১৮৭৬ – মার্কিন বংশোদ্ভূত লাইবেরিয়ার রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি জোসেফ জেনকিনস রবার্টস।

১৯১০ – উসমান হামদি বে, উসমানীয় প্রশাসক, বুদ্ধিজীবী, শিল্প বিশেষজ্ঞ।

১৯১৪ – জোশুয়া চেম্বারলেইন, মার্কিন জেনারেল ও রাজনীতিবিদ, মাইনের ৩২তম গভর্নর।

১৯২৫ – নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ রাজনীতিবিদ ও ১৬তম প্রধানমন্ত্রী কার্ল ইয়ালমার ব্রান্তিং।

১৯২৭ – অ্যাডওয়ার্ড মার্শাল হল, ইংরেজ আইনজীবী ও রাজনীতিবিদ।

১৯৬৭ – নিজাম স্যার মীর উসমান আলি খান হায়দ্রাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম।

১৯৯০ – ইতালীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৭ম সভাপতি সান্ড্রো পেরটিনি।

১৯৯৩ – ববি মুর, ইংরেজ ফুটবলার।

১৯৯৮ – ললিতা পাওয়ার ভারতীয় চলচ্চিত্র ও টিভি সিরিয়ালের খ্যাতনামা অভিনেত্রী।

১৯৯৯ – ড. আহমদ শরীফ, বাংলা সাহিত্যের গবেষক ও অধ্যাপক।

২০০১ – ক্লদ শ্যানন, মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী।

২০১৪ – মার্কিন অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার হ্যারল্ড রামিস।

২০১৬ – আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, বাংলাদেশি প্রত্নতাত্ত্বিক, গবেষক ও লেখক।

২০১৮ – শ্রীদেবী, ভারতীয় নায়িকা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech