শিরোনাম :
জি-টু-জি চুক্তির আওতায় কেনা হচ্ছে ১৫ লাখ টন জ্বালানি তেল : ব্যায় ১৬ হাজার কোটি টাকা তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি : ত্রিবেদী ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির হতে পারে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত করলো আপিল বিভাগ হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে মিলেছে ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হচ্ছে পর্যটন নগরী কক্সবাজার সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১ নারীসহ ৩ ভারতীয় আটক: বিএসএফের কাছে তুলে দিল বিজিবি বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি জাপানে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি: ১৩ জনের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • ০৪:২০ এএম, শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবারের চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরে থাকা কয়েক লাখ   টাকার মালামাল পুড়ে যায়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত্র আটটার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাত আনুমানিক পৌনে ৭টার দিকে উপজেলার ভোলাবো গ্রামের আব্দুস সাত্তার মিয়ার বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তীব্রগতিতে ছড়াতে থাকে। 

এ সময় আশেপাশের আরো কয়েকটি পরিবারের ঘরসহ মোট চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তীব্রতার কারণে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

খবর পেয়ে কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর রাত ৮টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডে দুইটা কাঁচা ঘর ও দুইটা সেমি পাকা ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, শস্য ও বিভিন্ন গৃহস্থালী সরঞ্জামসহ প্রায় ছয় লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।

কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মাহফুজার রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দুইটা কাঁচা ঘর ও দুইটা সেমি পাকা ঘর পুড়ে ছাই হয়ে যায়। আসবাবপত্র, কাপড়চোপড়, শস্য ও বিভিন্ন গৃহস্থালী সরঞ্জাম সহ প্রায় ছয় লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আরও প্রায় ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। 

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech