শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

কারাগারে অসুস্থ হয়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

  • ১১:১৫ এএম, শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

পটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খানের মৃত্যু হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে অবস্থার অবনতি হলে বিকাল ৫টার দিকে সেখান থেকে বরিশালে পাঠানো হয়। তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়। 

শফিকুল ইসলাম খানের ভাই জাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ১১ আগস্ট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খানকে (৩৮) অপারেশন ডেভিল হান্টের আওতায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার করে পুলিশ। ওই মামলায় জামিন হওয়ার পর ফের পটুয়াখালী সদর থানার দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তখন থেকেই কারাগারে ছিলেন তিনি। 

পারিবারিক সূত্র জানায়, কারাগারে থাকা অবস্থায় এর আগেও কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন শফিক খান। 

পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো.আব্দুর রব মিয়া বলেন, কারাগারে অসুস্থতা অনুভব করলে হাজতি শফিকুল ইসলামকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  পরে সেখান থেকে বরিশালে নেওয়ার সময় পথিমধ্যে মারা যান তিনি। পরবর্তী প্রক্রিয়া বরিশাল কারা কর্তৃপক্ষ সম্পন্ন করবে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, বরিশাল হাসপাতালের চিকিৎসকরা তাকে জীবিত পাননি। পথিমধ্যেই মারা যান তিনি। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech