শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

  • ০৮:৪৯ এএম, বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

গাজীপুর জেলার জয়দেবপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসানের তত্ত্বাবধানে ও সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। 

ডিএনসি সূত্রে জানা যায়, জয়দেবপুরের শিরিরচালা বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহগামী ‘আলম এশিয়া’ নামের একটি যাত্রীবাহী বাস সিগন্যাল দিয়ে থামানো হয়। বাসে তল্লাশি চালিয়ে পিছনের সিটে বসা অবস্থায় সন্দেহভাজন ব্যক্তি মো. এমদাদুল হক (৩৬)–কে আটক করা হয়।

সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক তল্লাশি করে তার কাছে একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ৫০টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে সংরক্ষিত মোট ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ গাজীপুর এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের পাইকারি ব্যবসা করে আসছে। তার চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech