Breaking News:


শিরোনাম :
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল বন্ধ মে দিবসে নয়াপল্টনে শ্রমিক মহা সমাবেশ বিএনপির হাইপারসনিক-ক্রুজ ক্ষেপণাস্ত্রের সামনে অরক্ষিত আমেরিকা স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও বিস্তৃত ও কৌশলগত হয়েছে : সারা কুক সারাদেশে বৃষ্টি সহ বজ্রবৃষ্টি আভাস: ঝড় হতে পারে যেসব অঞ্চলে প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ এসএসসি পরীক্ষার ‘প্রক্সি’ দিতে গিয়ে ধরা পড়া যুবকের ১ বছরের কারাদণ্ড ইরানের সঙ্গে বিতণ্ডায় জড়াল যুক্তরাষ্ট্র

ঈদযাত্রায় ১৭ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

  • ১১:৩৫ এএম, শনিবার, ৭ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে।

শনিবার ৭ মার্চ সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে টিকিট। আজ পাওয়া যাচ্ছে ১৭ মার্চের ট্রেনের আসনের টিকিট। সকালে পাওয়া যাচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech