Breaking News:


শিরোনাম :
নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যান ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ২ গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ করা যাবে না-হাইকোর্ট : রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হাম ও উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু, দেড় মাসে সারা দেশে ৪০৯ শিশুর মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনের ১০০ উপজেলা ও পৌরসভার প্রার্থী ঘোষণা এনসিপির যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে ইরান : জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলেছেন ট্রাম্প ঈদ উপলক্ষে আজ থেকে সারাদেশে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল শুরু জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পাঁচ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ‘গরবিনী মা’ সম্মাননা পেলেন ১১ মা নাটোরে বিদেশি পর্যটককে হেনস্তা করার ঘটনায় ২ টিকটকার গ্রেফতার

আইএমএফের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে

  • ১২:০৫ পিএম, শনিবার, ১৪ মার্চ, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো।

গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এই সাক্ষাতে তিনি জানিয়েছেন, বাংলাদেশের প্রতি আইএমএফের সহযোগিতা অব্যাহত থাকবে।

সাক্ষাৎকালে ম্যাক্সিম ক্রিশকো নতুন দায়িত্ব গ্রহণের জন্য গভর্নরকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি শক্তিশালী রাখা, আর্থিকখাতের সংস্কার এবং চলমান কর্মসূচি বাস্তবায়নে আইএমএফ আগের মতোই সহযোগিতা অব্যাহত রাখবে।

আইএমএফের আবাসিক প্রতিনিধি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন রাজনৈতিক সরকারের সঙ্গে কাজ করতে আইএমএফ অধীর আগ্রহে অপেক্ষা করছে। নতুন সরকারের সঙ্গে সমন্বয় করে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ডলার সংকটের মুখে বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালে আইএমএফের কাছ থেকে ঋণ নেওয়ার চুক্তি হয়। এখন পর্যন্ত পাঁচ কিস্তিতে প্রায় ৩৬৪ কোটি ডলার ঋণ ছাড় হয়েছে। গত ডিসেম্বরে ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় হওয়ার সময় ছিল। কিন্তু জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় দু’পক্ষের সম্মতিতে নতুন সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তা ছাড়ের সিদ্ধান্ত হয়।

ঋণ কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে আলোচনার জন্য চলতি মাসের শেষ সপ্তাহে আইএমএফের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় আসবে। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আইএমএফ মিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থনীতি, আর্থিকখাতের চলমান সংস্কার এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে উভয়পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech