শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

  • ০৯:৩৪ পিএম, শনিবার, ১৪ মার্চ, ২০২৬

।। ভিকে ডেস্ক ।।
মিয়ানমারের নাগরিক দুই রোহিঙ্গাকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৮ হাজার ২০০ ইয়াবা বড়িসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার ১৪ মার্চ পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।আটক দুজন হলেন মো. জুবায়ের (২৯) ও মো. হেদায়েতুল্লাহ (২২)। তাঁরা কক্সবাজারের টেকনাফ থানাধীন লেদা ক্যাম্প এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর উত্তর কার্যালয়ের রমনা সার্কেলের পরিদর্শক মো. জাকির হোসেনের নেতৃত্বে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে প্রথমে ৪ হাজার ৪০০টি ইয়াবাসহ জুবায়েরকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরেকটি অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০টি ইয়াবা বড়িসহ হেদায়েতুল্লাহকে আটক করা হয়।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁরা এর আগেও বিভিন্ন সময় কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করেছেন। এ ঘটনায় পরিদর্শক মো. জাকির হোসেন বাদী হয়ে ওই দুজনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech