শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু জাতীয় পার্টির আয় কম, ব্যয় বেড়েছে জার্মানিতে সমকামীদের মিছিলে হামলা: সন্দেহভাজনকে গুলি করে হত্যা চলতি অর্থবছরেরপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ: আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার আবার চালু হলো বাংলাদেশ-জাপান সরাসরি ফ্লাইট দেশের ৮টি অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

  • ১২:১৫ পিএম, শনিবার, ২৮ মার্চ, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন।

শুক্রবার ২৭ মার্চ রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।

যমুনা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঘারিন্দা রেলওয়ের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজান বলেন, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস উপজেলার ধলাটেংগর এলাকায়রেলক্রসিং পার হওয়ার সময় বাসের তেল শেষ হয়ে যায়। এতে বাসটি রেললাইনেই দাঁড়িয়ে থাকে।

এ সময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। এবং তারা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসে গল্প করছিলেন।

এরই মধ্যে টাঙ্গাইল থেকে ছেড়া আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন সেখানে এসে পড়লে, তারা সরে যাওয়ার আগেই ট্রেনে কাটা পড়েন। এতে এক শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech