শিরোনাম :
সারাদেশে পুলিশের বিশেষ অভিযান: মে থেকে জুলাই পর্যন্ত গ্রেপ্তার ৩৯ হাজার আজ থেকে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হেপাটাইটিস মুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান হানালেন প্রধানমন্ত্রী লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল সৌদিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী রিহ্যাব সামার ফেয়ার-২০২৬ ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ৯ অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, ঢাকায়ও রয়েছে বৃষ্টির সম্ভাবনা শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে মজুদকৃত ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ

  • ১০:২৫ এএম, বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
মধ্যপ্রাচ্য সংকটের কারণে সৃষ্ট জ্বালানী তেলের সুষ্ঠু ব্যবহারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স -এর চলমান অভিযানকালে সৃনামগঞ্জ জেলার জামালগঞ্জে মজুদকৃত দুইহাজার ৮০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়েছে।

বুধবার ১ এপ্রিল জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় পরিচালিত অভিযানে তেল জব্দ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিবুর রহমান।

সাচনা বাজারের যমুনা অয়েল কোম্পানীর বার্জ ডিপোর কাছাকাছি সাচনা বাজার মাদ্রাসা সংলগ্ন নবী হোসেন নামের এক ব্যবসায়ীর বাসার নিচ থেকে জব্দ করা হয়েছে এই ডিজেল। ‎তবে ডিজেল মজুতের ঘটনায় জড়িত নবী হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। নবী হোসেন জামালগঞ্জ উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

জানা গেছে,, গোপন সংবাদের ভিত্তিতে ডিজেল মজুতের খবর পেয়ে আজ বুধবার বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও বিজিবির টাস্কর্ফোস। এসময় সাচনা বাজার যমুনা অয়েল কোম্পানীর বার্জ ডিপোর কাছাকাছি সাচনা বাজারে নবী হোসেনের বাসার নীচতলা থেকে অভিযান চালিয়ে ২০০ লিটারের ১০ টি ড্রাম ও খোলা ড্রামে ৮০ লিটারসহ মোট ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ জব্দ করা হয়।

জব্দকৃত এ ডিজেল পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বার্জ ডিপো ম্যানেজারের জিম্মায় রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, পরিস্থিতির সুযোগ নিয়ে অসাধু চক্র যাতে তেল মজুদ বা পাচার করতে না পারে সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech