শিরোনাম :
ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নিলেন ট্রাম্প ময়মনসিংহে পিকআপ-সিএনজির সংঘর্ষ, বাবা-ছেলের মৃত্যু শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ ১৯,৬৪১ টন কোরবানির বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি ঈদের দিন পাকিস্তানে সর্বোচ্চ ৫১.৫ তাপমাত্রার রেকর্ড শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বিএসএফের গুলিতে নিহত মুরসালিনের বাসায় জামায়াত নেতারা গাজার ৭০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আনার নির্দেশ নেতানিয়াহুর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

রাজধানীসহ বিভিন্ন জেলায় কালবৈশাখীর আভাস: নদীবন্দরে সতর্কতা

  • ১০:৩০ এএম, বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
ঢাকাসহ পাঁচ বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে ৫০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির হওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার ৯ এপ্রিল সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস এবং পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায়ও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

এছাড়া দিনের তাপমাত্রা ১-২° সেলসিয়াস কমে যেতে পারে।

আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech