শিরোনাম :
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ: সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর আড়াই কোটিটাকার বেশি মূল্যের বিদেশি কয়েন জব্দ করল বিজিব- আটক ২ তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

টঙ্গীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: আটক ১০৭

  • ০৭:৩৬ পিএম, বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
গাজীপুরের টঙ্গীর আলোচিত ‘মাদক স্পট’ হাজীর মাজার বস্তিতে টানা অভিযানে গত ৪৮ ঘণ্টায় মোট ১০৭ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ২৮ এপ্রিল ও বুধবার ২৯ এপ্রিল ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

টঙ্গী পশ্চিম থানা সূত্রে জানায়, বুধবার ভোররাতে অভিযান চালিয়ে মাদকের সঙ্গে জড়িত সন্দেহে ৩৩ জনকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার ভোর পর্যন্ত প্রায় ৬ ঘণ্টার অভিযানে ৭৪ জনকে আটক করা হয়েছিল। আটকদের বিরুদ্ধে মাদক সেবন, মাদক বিক্রি, চুরি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। অভিযানে মাদকদ্রব্য, নগদ টাকা ও অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech