শিরোনাম :
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী দিল্লিতে আন্দোলনের সমাপ্তি ঘোষণা ককরোচ জনতা পার্টির হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি জানালো এনসিপি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে, ২ শিক্ষার্থী নিহত নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : আমির ডা. শফিকুর রহমান

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় নিহত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • ১১:১৮ এএম, সোমবার, ৪ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় সড়ক থেকে গাড়িচাপায় নিহত এক অজ্ঞাত পথচারী নারী (৩৫) নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার ৩ মে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দোগাছি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায় এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই নারী নিহত হয়েছেন। শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা নিহতকে উদ্ধার করে লাশ হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় একটি মরদেহ পরে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অজ্ঞাত কোনো গাড়ি তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, নিহতের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। নিহতের বয়স ৩২-৩৫ বছরের মধ্যে হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন। সড়ক পার হতে গিয়ে কোনো যানবাহনের ধাক্কায় মৃত্যু হয়েছে তার। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পরিচয় পাওয়া না গেলে ময়নাতদন্তের পর লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে বলে জানান ওসি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech