Breaking News:


শিরোনাম :
মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ: দগ্ধ ১২, ১ জনের মৃত্যু রাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখতেই ইরান থেকে ইউরেনিয়াম উদ্ধার করতে চাই: ট্রাম্প বাণিজ্যিকভাবে চালু হলো ই-ঋণ: সর্বোচ্চ সীমা ৫০ হাজার ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ঝড় ও দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি শঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় নয়াদিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান পদ্মা ব্যারেজ: বহুমুখি প্রকল্পের বহুমুখি সুফল- নদীপুনরুজ্জীবন, জলবিদ্যুত, খাদ্য উৎপাদন শিল্পকলা একাডেমিতে মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন: স্মরণ করা হলো ৫ গুণীজনকে তুরস্কসহ পার্শ্ববর্তী দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা ও ভ্রমণসংক্রান্ত জরুরি নির্দেশনা

জাপানে বাংলাদেশ দূতাবাসে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

  • ০১:১৫ পিএম, শুক্রবার, ৮ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
জাপানে বাংলাদেশ দূতাবাসের মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তি রপ্তানি এবং শিক্ষা ও প্রযুক্তিখাতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় বিরোধীদলীয় নেতা দূতাবাসের সার্বিক কার্যক্রম, প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদান এবং তাদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি জাপানে অবস্থানরত বাংলাদেশিদের স্বার্থরক্ষা, সেবার মানোন্নয়ন এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে দূতাবাস কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।

এ সময় রাষ্ট্রদূত মো. দাউদ আলী বাংলাদেশ ও জাপানের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে দূতাবাসের চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। পাশাপাশি জাপানে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাংলাদেশি তরুণদের সম্ভাবনা এবং এ খাতে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

মতবিনিময় সভাটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সভা শেষে বিরোধীদলীয় নেতা দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech