শিরোনাম :
দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী রবিবার পর্যন্ত স্থগিত বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার দুর্গোৎসবে বিএনপি নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন: রিজভী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেছে বিএসএফ অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি এনবিআর-এর আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী ৩ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা: ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, এক নাবিক নিহত পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৯ জন নিহত

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান

  • ০৮:৫৯ পিএম, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার  ১৪ মে বেলা ১১টায় জানাজা শেষ হয়। জানাজা শেষে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়ার সময় উপস্থিত লোকজন স্লোগান শুরু করেন। এসময় ‘বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে শোনা যায়।

নেতাকর্মীরা স্লোগান ধরে প্রিয় নেতার মরদেহবাহী গাড়ির সঙ্গে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে বের হয়ে আসেন। এসময় পুলিশ সদস্যরা মাঠের মূল ফটকে দাঁড়িয়ে ছিল। অ্যাম্বুলেন্সটি মীরসরাইয়ের ধুম গ্রামের উদ্দেশে রওনা হয়। পরে স্লোগান দিয়ে নগরীর জিইসির দিকে চলে যান তারা।

এর আগে জানাজায় সব রাজনৈতিক দল ও শ্রেণি পেশার মানুষ শামিল হন।

চট্টগ্রাম সিটির মেয়র বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন জানাজার আগে বলেন, বর্ণাঢ্য একজন রাজনীতিবিদ, বৃহত্তর চট্টগ্রামের জন্য অনেক অবদান রেখেছেন প্রাক্তন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আমি মহানগর বিএনপির পক্ষ থেকে, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

তিনি বলেন, উনার অবদানের জন্য চট্টগ্রামবাসী ওনাকে সবসময় স্মরণে রাখবেন। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যেন ওনাকে জান্নাতবাসী করেন।

সুত্রঃ ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech