শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদাম আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী ১০৭ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট নারী কেলেংকারীতে ভাইরাল গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার, এমপি পদে অনিশ্চয়তা দিল্লির বিক্ষোভস্থলে ব্যাপক পুলিশ, ইন্টারনেট বন্ধ, বাড়ছে হামলার শঙ্কা: বিশেষ ঘোষনা দিলেন মোদি একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের ১০ জেলায় ৬০ কিলোমিটার কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, ঢাকায় বৃষ্টির সম্ভাবনা ককরোচ আন্দোলনে সমর্থন ও যোগ দেওয়ার ঘোষণা মমতার

তুরস্কসহ পার্শ্ববর্তী দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা ও ভ্রমণসংক্রান্ত জরুরি নির্দেশনা

  • ১১:১৮ এএম, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
তুরস্কসহ পার্শ্ববর্তী দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা ও ভ্রমণসংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে তুরস্কের আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বুধবার ১৩ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন বিভ্রান্তি এড়াতে এবং সঠিক পদ্ধতিতে সেবা গ্রহণ নিশ্চিত করতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

দূতাবাস জানিয়েছে, বর্তমানে তুরস্ক (স্বাগতিক দেশ), আজারবাইজান, জর্জিয়া এবং তুর্কমেনিস্তান— এই চারটি দেশ আঙ্কারা দূতাবাসের নিয়মিত কূটনৈতিক অধিক্ষেত্রের অন্তর্ভুক্ত। এসব দেশে বসবাসরত প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, ডকুমেন্ট সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি এবং প্রত্যয়নপত্র দেওয়াসহ যাবতীয় কনস্যুলার সেবা নিয়মিতভাবে দেওয়া হচ্ছে।

অধিক্ষেত্রভুক্ত নয় এমন দেশগুলোতে দূতাবাসের কর্মকর্তাদের ভ্রমণের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে সতর্ক করে দূতাবাস জানায়, অধিক্ষেত্র বহির্ভূত দেশগুলোতে কর্মকর্তাদের ভ্রমণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতির প্রয়োজন হয়। আপাতত অন্য কোনো দেশে কর্মকর্তাদের ভ্রমণের বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। বিশেষ প্রয়োজনে ওই সব দেশ থেকে প্রবাসীদের সরাসরি দূতাবাসে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে সেবা নিতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ই-পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, ই-পাসপোর্ট সেবা কোনোভাবেই কুরিয়ারের মাধ্যমে দেওয়া সম্ভব নয়। এর জন্য আবেদনকারীকে সশরীরে দূতাবাসে উপস্থিত হতে হবে।

কনস্যুলার সেবার বিনিময়ে নির্ধারিত সরকারি ফি ছাড়া অন্য কোনো অতিরিক্ত অর্থ না দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়। কোনো দালালের খপ্পরে বা প্ররোচনায় না পড়ে সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

যে-কোনো তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করতেও বলা হয়েছে। প্রবাসীদের সহায়তায় দূতাবাস ই-মেইল ও টেলিফোন ছাড়াও মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারে সার্বক্ষণিক পরামর্শ প্রদান করছে। কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান না দিয়ে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech