শিরোনাম :
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ: সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর আড়াই কোটিটাকার বেশি মূল্যের বিদেশি কয়েন জব্দ করল বিজিব- আটক ২ তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি

  • ১২:৪১ পিএম, শনিবার, ৯ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার ৯ মে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)’র লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণে জেলার বিভিন্ন সীমান্তে নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

এবিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, কুড়িগ্রাম জেলার সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে।

ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়নের আওতাধীন প্রতিটি বিওপি থেকে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে টহল পরিচালনা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech