শিরোনাম :
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা: ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, এক নাবিক নিহত পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৯ জন নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ: সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার

ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

  • ০৯:০৬ পিএম, সোমবার, ১১ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ময়মনসিংহের ত্রিশালে ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

সোমবার ১১ মে বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার আউলিয়ানগর এলাকায় ঘটনাটি ঘটে। এর পর পরই ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আক্তার হোসেন বলেছেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় এর ইঞ্জিনের নিচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করে। এটা দেখে চালক ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। এ ঘটনায় সাময়িক ভাবে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech