শিরোনাম :
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ: সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর আড়াই কোটিটাকার বেশি মূল্যের বিদেশি কয়েন জব্দ করল বিজিব- আটক ২ তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে স্কুলছাত্রীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৪

  • ১১:০৭ এএম, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
ছবি: ঢকা পোষ্ট

।।বিকে ডেস্ক।।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই স্কুলছাত্রীকে আটকে রেখে একজনকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাতজনের মধ্যে চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার ১৩ মে রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব ছদাহা শহীদের নল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, দুই কিশোরী একজন নবম শ্রেণির শিক্ষার্থী (১৬) এবং অপরজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী (১৫)। তারা উভয়েই ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমেদ উচ্চ বিদ্যালয় এন্ড কলজের শিক্ষার্থী। তবে তাদের দুই জনের মধ্যে একজন ভুক্তভোগী বলে নিশ্চিত হওয়া গেলেও আরেক শিক্ষার্থীর বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আটকদের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বুধবার রাতে দুই স্কুলছাত্রীর মধ্যে একজন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় অভিযুক্ত সাতজনের মধ্যে চারজনকে আটক করা হয়। বাকি তিনজন পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, একটি এলাকায় ঘুরতে গেলে দুই শিক্ষার্থীর মধ্যে একজন ধর্ষণের শিকার হয়। পরে ভুক্তভোগী দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার বিস্তারিত তথ্য বৃহস্পতিবার জানা যাবে। সূত্র-ঢাকা পোষ্ট।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech