শিরোনাম :
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী দিল্লিতে আন্দোলনের সমাপ্তি ঘোষণা ককরোচ জনতা পার্টির হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি জানালো এনসিপি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে, ২ শিক্ষার্থী নিহত নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : আমির ডা. শফিকুর রহমান

মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ: দগ্ধ ১২, ১ জনের মৃত্যু

  • ১২:১৬ পিএম, শুক্রবার, ১৫ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শংকর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ১৪ মেসন্ধ্যা ৬টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ১৩মে দুপুর ১টার মেঘনাঘাটে অবস্থিত জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জন দগ্ধ হন।

দগ্ধরা হলেন, মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), নাজমুল আলম খান (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), মো. আমির (২৫), শংকর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)। পরে তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ডা. শাওন বিন রহমান জানান, বুধবার দুপুরে দগ্ধ অবস্থায় ১২ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে শংকরের শরীরের ৪৬ শতাংশ পুড়ে গিয়েছিল। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।

চিকিৎসক আরও জানান, দগ্ধের পরিমাণ কম থাকায় ছয়জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে গুরুতর দগ্ধ হওয়া আরও পাঁচজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech