শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদাম আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী ১০৭ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট নারী কেলেংকারীতে ভাইরাল গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার, এমপি পদে অনিশ্চয়তা দিল্লির বিক্ষোভস্থলে ব্যাপক পুলিশ, ইন্টারনেট বন্ধ, বাড়ছে হামলার শঙ্কা: বিশেষ ঘোষনা দিলেন মোদি একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের ১০ জেলায় ৬০ কিলোমিটার কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, ঢাকায় বৃষ্টির সম্ভাবনা ককরোচ আন্দোলনে সমর্থন ও যোগ দেওয়ার ঘোষণা মমতার

হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

  • ০৮:৫৪ পিএম, শুক্রবার, ১৫ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এনামুল ২৫ নামে আজ এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বাসিন্দা

শুক্রবার ১৫ মে বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল ওই ইউনিয়নের মাসকা গ্রামের বকুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সারাদিন বৃষ্টির মধ্যে এনামুল বাড়ির সামনের মাসকা হাওরে মাছ ধরতে যান। বিকেল ৪টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ বাসস’কে জানান, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া নিহতের পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে বলেও তিনি জানান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech