শিরোনাম :
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ: সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর আড়াই কোটিটাকার বেশি মূল্যের বিদেশি কয়েন জব্দ করল বিজিব- আটক ২ তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

বরিশালের গৌরনদীতে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু, আহত ১

  • ০৯:০৫ পিএম, বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
বরিশালের গৌরনদী উপজেলায় পানের বরজে কাজ করার সময় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার ২১ মে দুপুরে উপজেলার মাহিলারা ভীমের পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন।

নিহতরা হলেন- ওই এলাকার আবু তালেব হাওলাদারের ছেলে আব্দুল আলিম হাওলাদার ৬০ এবং উজিরপুর উপজেলার খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা ৩৮।

আহত গোপাল সরকার ৪০ গৌরনদী উপজেলার দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী মডেল থানার এসআই বলেন, ভীমের পাড় এলাকায় ভিন্ন ভিন্ন পানের বরজে কাজ করছিলেন শ্রমিকরা। দুপুরে বৃষ্টি শুরু হলে আব্দুল আলিম পানের বরজের পাশে ছাউনিতে আশ্রয় নেন।

এ সময় বজ্রপাতে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech