শিরোনাম :
আদমজী ইপিজেডে গুদামে আগুন, ৯ ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে পরিবেশ রক্ষায় শিশুদের ছোটবেলা থেকেই সচেতন হতে হবে- প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আন্দোলনেও অনড় সরকার, চট্টগ্রাম ছাড়া সারাদেশে সব জেলায় পরীক্ষা চলবে কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক : জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ আলোচনায় না এলে বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের- সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান বাংলাদেশের যোগাযোগ খাতে বিনিয়োগে আগ্রহী নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী ফ্রান্সকে ২-০তে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন পাঁচ অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

আজই ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির সম্ভাবনা রয়েছে: রুবিও

  • ০৯:১৮ পিএম, সোমবার, ২৫ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় খুব শক্ত অবস্থান তৈরি হয়েছে এবং সোমবারই দুই দেশের মধ্যে একটি সমঝোতা হতে পারে।

ভারতের রাজধানী দিল্লি সফরকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘আলোচনা এখনো চলমান। আমরা ভেবেছিলাম গত রাতেই হয়তো কোনো ঘোষণা আসবে, তবে আজও তা হতে পারে।’

রবিবার ২৫ মে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচকদের নির্দেশ দেন, ইরানের সঙ্গে চুক্তি করতে যেন তাড়াহুড়া না করা হয়। যদিও কয়েকদিন আগেই তিনি বলেছিলেন, সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

প্রস্তাবিত সমঝোতায় ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানো, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা চালানোর বিষয় রয়েছে বলে জানা গেছে।

রুবিও বলেন, ‘হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত গ্যাস এই জলপথ দিয়ে পরিবহন হয়, যা যুদ্ধ শুরুর পর থেকে ইরান কার্যত বন্ধ করে রেখেছে।’

তবে তিনি সতর্ক করে বলেন, ‘অতিরিক্ত আশাবাদী হওয়ার কিছু নেই। ইরানের পক্ষ থেকে জবাব আসতে কিছুটা সময় লাগছে।’

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে গোপন স্থানে অবস্থান করছেন। যুদ্ধের প্রথম দিনে ইসরায়েলি হামলায় তার বাবা ও সাবেক নেতা সর্বোচ্চ নিহত হওয়ার পর থেকে যোগাযোগ ব্যবস্থা জটিল হয়ে পড়েছে, যা আলোচনার গতি কমিয়ে দিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সপ্তাহান্তে বলেন, ‘দুই দেশ সমঝোতার খুব কাছাকাছিও আছে, আবার অনেক দূরেও রয়েছে।’

মার্কিন গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, আলোচনায় থাকা এই সমঝোতা চূড়ান্ত নয়। বরং নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ফেরত দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার মতো জটিল বিষয়গুলো পরে আলোচনা করা হবে।

সূত্রঃ আমাদের সময়

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech