শিরোনাম :
সীমান্তে অবৈধ পুশইন ন্যক্কারজনক, ভারতের আচরণ সৎ ও বন্ধুত্বপূর্ণ হতে পারে না যুদ্ধের মধ্যেও আল-আকসায় ঈদের জামাতে হাজারো মুসল্লি যমুনা সেতুতে ২০ কোটি ৪১ লাখ টাকা টোল আদায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে একত্রে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পবিত্র ঈদূল আজহা’য় সম্পাদকের শুভেচ্ছা ‘পবিত্র ঈদুল আজহা’য় দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের প্রতি প্রধানমন্ত্রীর পবিত্র ঈদের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহায় দেশবাসীকে রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা আজ পবিত্র ঈদুল আজহা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী 

সীমান্তে অবৈধ পুশইন ন্যক্কারজনক, ভারতের আচরণ সৎ ও বন্ধুত্বপূর্ণ হতে পারে না

  • ১০:২৮ এএম, বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
ছবি: প্রতিকী

।।বিকে ডেস্ক।।
সীমান্তে পুশ-ইনের ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘সীমান্ত দিয়ে অবৈধ পুশ-ইন সার্বভৌমত্বের জন্য হুমকি।

বুধবার ২৭ মে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জনগণের কাছে এই সরকার দায়বদ্ধ বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না।

সীমান্তে পুশ-ইনের ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘সীমান্ত দিয়ে অবৈধ পুশ-ইন সার্বভৌমত্বের জন্য হুমকি। এর পেছনে ভারতের গোপন এজেন্ডা রয়েছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এ ধরনের আচরণ কখনোই সৎ ও বন্ধুত্বপূর্ণ হতে পারে না।’ এ বিষয়ে বিজিবিকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা জানান, এবার ঈদে ৯৫ শতাংশ পোশাক কারখানায় বেতন, বোনাস দেওয়া হয়েছে। এক্ষেত্রে সরকারের সহযোগিতা ও নজরদারি ছিল। ইচ্ছাকৃতভাবে সরকারের ইতিবাচক কাজকে কালিমালিপ্ত করা যাবে না।

রাজধানীতে মেট্রোরেলের নিচে গরুর হাট বসানো নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে রিজভী বলেন, ‘মেট্রোরেলের নিচে গরুর হাট বসানোর ঘটনা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তবে প্রশাসন ইতিমধ্যেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।’

সংবাদ সম্মেলনে মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে রিজভী বলেন, ‘দুর্ঘটনার পেছনে কারও কোনো অবহেলা বা চিকিৎসাজনিত গাফিলতি রয়েছে কি না, তা সরকার খতিয়ে দেখবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech