শিরোনাম :
ককরোচ আন্দোলনে সমর্থন ও যোগ দেওয়ার ঘোষণা মমতার তিস্তার পানি বিপদসীমা ছুঁই ভুঁই: আতঙ্কে নদীপাড়ের মানুষ অবশেষে দেশে ফিরলেন হরমুজ প্রণালিতে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক নাটোরে খাল খননের উদ্বৃত্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেয়া হয়েছে ভাইরাল ভিডিওর পর দ্বিতীয় বিয়ের দাবি:এমপি নজরুলের সঙ্গে নারীর ভিডিওর খবরে ‘নজর রাখছে’ জামায়াত ইরানে টানা মার্কিন হামলা: ১১তম দিনেও একের পর এক বিস্ফোরণ জুয়া ও অর্থ লেনদেন তদন্তে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষক ও ঋণখেলাপিদের অযোগ্য করার প্রস্তাব ১৭ অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী

ভারতে ঝড়ের সময় নির্মাণাধীন সেতু ধসে নিহত ৬

  • ১১:০৬ এএম, শুক্রবার, ২৯ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ঝড় চলাকালে একটি নির্মাণাধীন সেতু ধসে অন্তত ছয় শ্রমিক নিহত ও আরও তিনজন আটকা পড়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

শুক্রবার ২৯ মে রাত প্রায় ২টার দিকে উত্তর প্রদেশের হামিরপুর জেলায় ঘটনাটি ঘটে বলে খবর ভারতীয় গণমাধ্যমের।

বেতওয়া নদীর উপরের নির্মাণাধীন সেতুটি কুরারা এলাকার মার্কান্দার পার্সনির সঙ্গে নেথি গ্রামকে সংযুক্ত করেছিল। কিন্তু প্রবল ঝড়ে মধ্যে সেতুটির একটি অংশ ধসে পড়ে।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল ঝড় ও ভারি বৃষ্টির মধ্যে নির্মাণাধীন সেতুটির বড় একটি স্ল্যাব নিচে পড়ে যায়, এতে নিচে থাকা শ্রমিকদের ওপর কংক্রিটের বিশাল অংশ ও লোহার কাঠামো ধসে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল এসে অভিযান শুরু করে।

পুলিশ, জরুরি দুর্যোগ মোকাবেলা বাহিনী এসডিআরএফ ও স্থানীয় কর্তৃপক্ষ আটকাপড়াদের উদ্ধারে বড় ধরনের অভিযান শুরু করেছে। উদ্ধারকারী দলগুলো ক্রেন ও ভারী মেশিনপত্র ব্যবহার করে ধসে পড়া স্ল্যাবের নিচে আটকা পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।

এদিকে তিনজন শ্রমিক সেতুটির একটি পিলারের উপরে আটকা পড়েছেন। তাদের নিরাপদে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। কী কারণে সেতুটির একটি অংশ ধসে পড়ল তা বের করতে তদন্ত শুরু করা হয়েছে।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech