শিরোনাম :
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে: নাহিদ আল-আকসা মসজিদে ঢুকে ৪ সহস্রাধিক ইসরায়েলি তাণ্ডব বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারদের পণ্য যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা, চট্টগ্রাম সহ দেশের ১০টি অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প

একটি মহল দেশে অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে- সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান

  • ১০:৪৯ এএম, বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
একটি মহল দেশে অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে অভিযোগ করে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার ৩ জুন ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা বাস্তবায়ন করার গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নতুন বাংলাদেশ গড়ার পথে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য। আপনাদের কাছে আমার আবেদন-এই অস্থিতিশীলতা যাতে না করতে পারে তার জন্যে আপনাদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান করছি।

কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গড়বার কাজ শুরু করছি তারেক রহমানের নেতৃত্বে, তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হয়ে যাই।

তিনি বলেন, তারেক রহমানের সরকার কথার সরকার, যে কথাগুলো দিয়েছি আমরা সেই কথাগুলো আমরা পালন করবার চেষ্টা করছি। তিনি বলেছিলেন-ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি কথা, সেই কাজগুলো আমরা শুরু করেছি। অন্যান্য যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেকটি পূরণ করার জন্য আমরা ইতোমধ্যে কাজগুলো শুরু করেছি। আপনারা দেখেছেন এই সরকারের বয়স মাত্র তিন মাস, এই তিন মাসের মধ্যে আমরা কাজ করবার চেষ্টা করে যাচ্ছি।”

মির্জা ফখরুল বলেন, আপনারা সবাই দেখেছেন, তারেক রহমানের নেতৃত্বে গতকালকের জাতিসংঘের নির্বাচনে প্রেসিডেন্ট পদে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। এটা একটা বিরল সংবাদ, বাংলাদেশের মত একটা ছোট দেশ আজকে জাতিসংঘে সভাপতিত্ব করবে এবং আগামী এক বছরের জন্য।

জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ফখরুল বলেন, “অনেক সমস্যার মধ্যে দিয়ে আমরা দায়িত্ব নিয়েছিলাম, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন।

আমি এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মের মানুষ, সব শ্রেণির মানুষকে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই তাদের সমর্থণে আজকে আমি কাজ করার সুযোগ পেয়েছি।

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নারীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, “নারীরা এমনিতেই সংগঠিত, তাদেরকে আরও সংগঠিত হতে হবে। সংগঠিত হওয়ার মাধ্যমে নারীদের ক্ষমতায়নকে নিশ্চিত করতে হবে।

“পরম করুনাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই, আমরা নির্বাচনের পূর্বে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁও বড়মাঠে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তার সবগুলো একে একে আমরা পূরণ করার চেষ্টা করছি।”

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech