শিরোনাম :
হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর আড়াই কোটিটাকার বেশি মূল্যের বিদেশি কয়েন জব্দ করল বিজিব- আটক ২ তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী চুক্তি শিগগিরই নিষেধাজ্ঞা শিথিল করে রাশিয়ার কাছ থেকে ডিজেল কিনছে যুক্তরাষ্ট্র অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে এক দিনে আরও ৭ জনের মৃত্যু

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

  • ১২:৪৯ পিএম, শুক্রবার, ১২ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র ১২ জনকে পুশইনের চেষ্টা ব্রার্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দানা।

শুক্রবার ১২ জুন সকালে প্রাগপুর নামক এলাকা দিয়ে তাদের পুশইনের চেষ্টা করে বিএসএফ।

বর্তমানে ওই ১২ জন ভারতের নদীয়া জেলার করিমপুরের চর মেঘনা এলাকায় অবস্থান করছেন। তাদের মধ্যে চারজন নারী, চারজন পুরুষ ও চারজন শিশু রয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সকালে বিএসএফ সদস্যরা ভারতের চর মেঘনা সীমান্ত দিয়ে প্রাগপুর সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা করে। এ সময় টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে তাদেরকে পুনরায় ভারত সীমান্তে ফেরত পাঠান।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক রাশেদ কামাল রনি বলেছেন, সীমান্তে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সীমান্তে রাতের আঁধারে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। তবে তাদের চেষ্টা প্রতিহত করা হচ্ছে এবং হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech