শিরোনাম :
ইউরোপে ২০২৬ সালে অবৈধ অভিবাসন কমেছে ৪০ শতাংশ প্রথম ট্রিলিয়নার হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে ইলন মাস্ক রাজধানীতে ৪৩ মিলিমিটার বৃষ্টি শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী মঞ্চ কাঁপালেন শাকিরা অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমিয়ে উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার : অর্থমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য নয়: জাতীয় পার্টি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ৩ নাবিক নিহত, দিল্লিতে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব

প্রথম ট্রিলিয়নার হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে ইলন মাস্ক

  • ০৮:৫৬ পিএম, শুক্রবার, ১২ জুন, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার (১ ট্রিলিয়ন ডলারের মালিক) হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেনপ্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক । ওয়াল স্ট্রিটে

শুক্রবার ১২ জুন শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক ঘটলে তিনি এ রেকর্ড গড়তে পারেন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স বলছে, স্পেসএক্সের রেকর্ড গড়া আইপিও ঘোষণার আগেই মাস্কের সম্পদের পরিমাণ ছিল প্রায় ৬৯৬ বিলিয়ন ডলার। এ পরিমাণ সম্পদ নিয়ে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির রেকর্ড ধরে রেখেছেন। রকেট ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান স্পেসএক্সে তার ৪২ শতাংশ মালিকানা রয়েছে। এর ফলে তিনি আবার নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন। প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলারের মূলধন নিয়ে লেনদেন শুরু করবে। কোম্পানিটি প্রতি শেয়ার ১৩৫ ডলার দরে ৫৫৫ দশমিক ৬ মিলিয়ন শেয়ার বিক্রি করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু পরিকল্পনামাফিক আগালে শুক্রবার লেনদেন শেষ হওয়ার আগেই মাস্ক আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে স্বীকৃতি পাবেন। এ পরিমাণ সম্পদের পরিমাণ মানুষের কল্পনাশক্তিরও বাইরে।

যুক্তরাজ্যের দাতব্য সংস্থা অক্সফাম বলছে, মাস্ক প্রতিদিন ১০ লাখ ডলার খরচ করলেও তার সম্পদ শেষ করতে প্রায় দুই হাজার ৭৪০ বছর লাগবে।

অন্য ধনকুবেরদের সঙ্গে তুলনা করলে মাস্কের সম্পদ হবে গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের সম্পদের তিন গুণেরও বেশি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স বলছে, ল্যারি পেজ বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি। তার মোট সম্পদের পরিমাণ প্রায় প্রায় ৩০৪ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের প্রথম কোটিপতি ছিলেন জন জ্যাকব অ্যাস্টর। তিনি ১৮৪৮ সালে মৃত্যুর সময় ২ থেকে ৩ কোটি ডলারের মালিক ছিলেন। এটি তৎকালীন জিডিপির প্রায় এক শতাংশের সমান। ট্রিলিয়নিয়ার হলে মাস্কের সম্পদ যুক্তরাষ্ট্রের বর্তমান জিডিপির প্রায় ৩ শতাংশের সমান হবে।

সূত্র: রয়টার্স

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech