শিরোনাম :
ইউরোপে ২০২৬ সালে অবৈধ অভিবাসন কমেছে ৪০ শতাংশ প্রথম ট্রিলিয়নার হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে ইলন মাস্ক রাজধানীতে ৪৩ মিলিমিটার বৃষ্টি শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী মঞ্চ কাঁপালেন শাকিরা অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমিয়ে উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার : অর্থমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য নয়: জাতীয় পার্টি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ৩ নাবিক নিহত, দিল্লিতে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব

ইউরোপে ২০২৬ সালে অবৈধ অভিবাসন কমেছে ৪০ শতাংশ

  • ০৮:৫৯ পিএম, শুক্রবার, ১২ জুন, ২০২৬

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) চলতি বছরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সংখ্যা ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমেছে। 

শুক্রবার (১২ জুন) ইইউর সীমান্ত ও কোস্ট গার্ড এজেন্সি ফ্রান্টেক্স এ তথ্য জানিয়েছে। সংস্থাটির প্রাথমিক তথ্য বলছে, জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে প্রায় ৩৯ হাজার অনিয়মিত সীমান্ত পারাপারের ঘটনা নথিভুক্ত হয়েছে।

ফ্রন্টেক্স বলছে, অংশীদার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং অভিবাসীদের যাত্রার প্রধান উৎসদেশগুলোতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে অবৈধ অভিবাসনে ব্যাপক পরিবর্তন এসেছে।

এদিকে নতুন ‘মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্যাক্ট’ কার্যকর করেছে ইউরোপীয় ইউনিয়ন। এর আওতায় ইইউ সীমান্ততে অভিবাসীদের জন্য অভিন্ন ও মানসম্মত স্ক্রিনিং ব্যবস্থা চালু করা হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাতে ফ্রন্টেক্স জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে প্রায় ১ হাজার ৩০০ অভিবাসীর মৃত্যু হয়েছে।

সংস্থাটি বলছে, মধ্য ও পূর্ব ভূমধ্যসাগরীয় রুটগুলো এখনো সবচেয়ে ব্যস্ত অভিবাসন পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর আফ্রিকান রুটে অভিবাসীর চলাচল সবচেয়ে কমেছে। এ রুটে অনিয়মিত পারাপার ৭১ শতাংশ কমে এসেছে। তবে পশ্চিম ভূমধ্যসাগরীয় রুটে সবচেয়ে বেশি বেড়েছে। এটি শতাংশ হিসেবে ৪৬ ভাগ বেড়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech