শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট আকাশ আজ পরিষ্কার থাকতে পারে, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতা স্মারকে সই করেছে

  • ০৮:৫৫ পিএম, মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

।। বিকে আন্তরজাতিক ডেস্ক ।।
প্রায় চার মাসব্যাপী যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করেছে।

সোমবার ১৫ জুন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের ব্রিফিংয়ে মার্কিন কর্মকর্তারা জানান, স্মারকটিতে ইলেকট্রনিকভাবে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

তারা জানান, এ বিষয়ে আগামী শুক্রবার একটি আনুষ্ঠানিক সই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্র ও ইরান জানিয়েছে, যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার শর্তাবলিতে তারা একমত হয়েছে। এ খবরে বৈশ্বিক বাজারে স্বস্তি ফিরেছে বলে জানায় রয়টার্স।

তবে কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, চুক্তিটির বাস্তবায়ন লেবানন সংঘাতের অবসানের ওপর নির্ভরশীল হতে পারে। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী পর্যায়ে হবে।

যদিও এটি এখনো একটি কাঠামোগত চুক্তি, তবু ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাত নিরসনের পথে এটিকে সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই সংঘাতে হাজারো মানুষ নিহত হয়েছেন এবং বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছিল।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech