শিরোনাম :
আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী ৩ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা: ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, এক নাবিক নিহত পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৯ জন নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ: সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে নিহত ২

  • ১১:৩৬ এএম, রবিবার, ২১ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
কুষ্টিয়ায় বাইপাস এলাকায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপার ২ জন নিহত হয়েছে।

রবিবার ২১ জুন সকাল ৮টার দিকে বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে নিহত ট্রাকচালক চালক আনিসের(৩৫) বাড়ি ফরিদপুর জেলায় ও হেলপার রতনের (৩৫) বাড়ি কুষ্টিয়ার মিনাপাড়া এলাকায়।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোনা মসজিদ থেকে পাথর বোঝাই করে ট্রাকটি খুলনা যাচ্ছিল। আজ সকালে কুষ্টিয়া বাইপাস রোড এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে পড়ে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়।

পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ট্রাকচালক আনিসের মরদেহ উদ্ধার করা হয়।

হেলপার রতন পাথরের নিচে চাপা পড়া অবস্থায় রয়েছে। তার মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলেও জানান ওসি সেকেন্দার আলি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech