শিরোনাম :
পবিত্র আশুরার তাজিয়া মিছিল : রাজধানীতে আজ-কাল এড়িয়ে চলবেন যেসব সড়ক পুশইনে ব্যর্থ হয়ে ২১ ঘণ্টা পর সেই ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বজ্রপাতে ময়মনসিংহে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২ সরকার ক্রমান্বয়ে একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে : জামায়াত আমির দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত ভেনেজুয়েলা : ব্যাপক হতাহতের শংকা জরুরি অবস্থা ঘোষণা চলতি বছরে রেমিট্যান্স এসেছে ৩৪.১২ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা দেশের ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত ভেনেজুয়েলা : ব্যাপক হতাহতের শংকা জরুরি অবস্থা ঘোষণা

  • ১০:৪৪ এএম, বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর ভেনেজুয়েলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ২ বিধ্বংসী ভূমিকম্পে ভেনেজুয়েলায় বিপুল সংখ্যক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএস এক বিবৃতিতে জানিয়েছে, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে

গতকাল বুধবার ২৪ জুন (স্থানীয় সময়) ভেনেজুয়েলার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দুই ভূমিকম্পের মাঝখানে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউএসজিএস।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভেনেজুয়েলার উত্তর উপকূলীয় অঞ্চল। ওই এলাকায় দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি তেল শোধনাগারও অবস্থিত।

সিএনএনের জিওলোকেশন করা একাধিক ভিডিওতে ভেনিজুয়েলা জুড়ে ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে, যার মধ্যে রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়া লা মারও রয়েছে। সেখানে একটি পাহাড়ের ঢালে বেশ কয়েকটি ভবন ধসে পড়তে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত বাসিন্দারা তাদের প্রিয়জন ও পোষা প্রাণীসহ ভবনগুলো থেকে বেরিয়ে এসে রাস্তায় জড়ো হচ্ছেন।

পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার।

বিধ্বংসী ভূমিকম্পের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট নিজেই এ ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট রদ্রিগেজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেননি।

তবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও পর্যবেক্ষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষতির চিত্র দেখা গেছে। উপকূলীয় শহর কাতিয়া লা মারের কয়েকটি স্থানে পাহাড়ঘেঁষা ভবন ধসে পড়ার ঘটনাও নজরে এসেছে। আতঙ্কিত মানুষকে ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নিতে দেখা গেছে।

সরকারের তথ্য অনুযায়ী, রাজধানীসহ বিভিন্ন শহর ও জনপদে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু স্থাপনা ধসে পড়েছে। আরও কয়েকটি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এদিকে ভূমিকম্পের পর কারাকাসের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ইউএসজিএস সতর্ক করে জানিয়েছে, এ দুর্যোগের প্রভাব আরও বিস্তৃত হতে পারে। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

রাজধানী কারাকাসের বহু এলাকা এবং ভেনেজুয়েলার অনেক গ্রাম-শহর ভূমিকম্পের পর থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সূত্র : সিএনএন

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech