শিরোনাম :
হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর আড়াই কোটিটাকার বেশি মূল্যের বিদেশি কয়েন জব্দ করল বিজিব- আটক ২ তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী চুক্তি শিগগিরই নিষেধাজ্ঞা শিথিল করে রাশিয়ার কাছ থেকে ডিজেল কিনছে যুক্তরাষ্ট্র অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে এক দিনে আরও ৭ জনের মৃত্যু

এনসিপির সমাবেশে বিস্ফোরণে মামলা, তদন্তে তিন সদস্যের কমিটি

  • ০১:১১ পিএম, মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
সাভারে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সোমবার ৬ জুলাই গভীর রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে বিস্ফোরক আইনে সাভার মডেল থানায় এ মামলা করেন বলে জানিয়েছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ।

মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

সোমবার রাত পৌনে ১০টায় সাভারের তারাপুর ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটে। এতে তিনজন আহত হয়েছেন।

এ সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ ঘটনায় তিনি নেতাকর্মীদের নিয়ে সাভার মডেল থানায় উপস্থিত হন।

মামলার অভিযোগে বলা হয়, সোমবার রাতে সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার পরেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জেনারেটর দিয়ে সমাবেশ চালানো হয়।

সমাবেশ শুরুর পর রাত ৯টা ৪২ মিনিটে মঞ্চের সামনে হাত বোমা বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। এতে তিনজন নেতাকর্মী আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে এই ঘটনা তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।

তিনি বলেন, এনসিপির সমাবেশে হাত বোমা বিস্ফোরণের ঘটনায় গভীর রাতে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান ও সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।

রাতে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, “সমাবেশ চলার সময় কেন বিদ্যুৎ গেল কারা বিস্ফোরণ ঘটিয়েছে এসব বিষয় নিয়েই তদন্ত করা হবে। ঘটনায় যারা জড়িত তাদের অবশ্যই গ্রেপ্তার করা হবে।

পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। সূত্র-বিডি জার্নাল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech